মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

২২ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২১৬ বার পঠিত

রাজধানীর পল্টন এলাকা থেকে ২২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টল মডেল থানা। গ্রেফতারকৃতের নাম মোঃ দেলোয়ার।

শনিবার (১২ মার্চ ২০২২) ভোর ৫:১৫ টায় নয়াপল্টনের রূপায়ণ তাজ টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া ডিএমপি নিউজকে বলেন, একজন মাদক ব্যবসায়ী নয়াপল্টন এলাকার রূপায়ণ টাওয়ারের সামনে রাস্তার উপর প্রাইভেটকারে মাদকের বড় চালান নিয়ে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দেলোয়ারকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে প্রাইভেটকারটি তল্লাশি করে ব্যাক ডালার ভিতর থেকে ২২ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত দেলোয়ার কুমিল্লা জেলার লাকসাম উপজেলা হতে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সহযোগীর মাধ্যমে সরবরাহের জন্য নয়াপল্টন এলাকায় অবস্থান করছিল।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টল মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com