বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩১০ বার পঠিত

খুলনার তেরখাদায় ট্রলি ও মোটর সাইকেলের সংঘর্ষে মোহাম্মদ মুহিত (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার আজগড়া ইউনিয়নের পুজাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক মুহিত খুলনা মহানগরীর বসুপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, নিহত ব্যক্তির তেরখাদায় একটি মাছের ঘের রয়েছে। সেখানে থেকে খুলনায় ফেরার পথে পুজাখোলা নামক স্থানে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়। সন্ধ্যায় সেখানে তিনি মারা যান।

ঘটনার পর ট্রলি চালক পালিয়ে যায় তবে ট্রলি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com