সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাহ আলী থানা পুলিশ কর্তৃক ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২৭৮ বার পঠিত

৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহ আলী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মো: মিঠুন, মোঃ মানিক ইসলাম ও মোঃ ইয়াছিন আলী লিটন ।

বৃহস্পতিবার (১০ মার্চ ২০২২) বেলা ১২:১৫টায় শাহআলী থানার রিয়েল বাইক হাউস নামক একটি পুরাতন মোটরসাইকেলের দোকানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

শাহ আলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান ডিএমপি নিউজকে বলেন, শাহআলী থানার রিয়েল বাইক হাউস নামক একটি পুরাতন মোটরসাইকেলের দোকানের ভিতরে কতিপয় সদস্য চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের জন্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন ব্র্যান্ডের ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল ক্রয় করে রিয়েল বাইক হাউস নামক একটি পুরাতন মোটরসাইকেলের দোকানের ভিতর রেখে শাহ আলী থানা এলাকায় বিক্রয় করতো।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com