সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২১২ বার পঠিত

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সেলিম ও মোঃ মাহবুব। এসময় তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত শুক্রবার (১০ মার্চ ২০২২) সন্ধা ৭:২০ টায় সবুজবাগ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য সবুজবাগ থানার কমলাপুর ফুটওভার ব্রীজের নিচে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ সেলিম ও মাহবুবকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com