মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণবারসহ গ্রেফতার যাত্রী কারাগারে

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৬৭ বার পঠিত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও স্বর্ণবারসহ গ্রেফতার হওয়া আরমান উদ্দিনকে (৩৩) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলায় পতেঙ্গা থানা পুলিশ তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে ইউ এস বাংলার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসে আরমান। এ সময় তার কাছ থেকে ৭টি স্বর্ণবার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক এসব স্বর্ণ ও সিগারেটের বাজার মূল্য ৫২ লাখ টাকা বলে জানিয়েছেন তারা।

তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। তিনি বলেন, মঙ্গলবার কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে মামলাটি করা হয়।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরচিালক এ কে এম সুলতান মাহামুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা আরমান উদ্দিনকে চ্যালেঞ্জ করে তার ব্যাগ তল্লাশি করে ৭টি স্বর্ণবার ও এক হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আরমান চট্টগ্রামের হাটহাজারি থানার ধলই গ্রামের ওয়াহিদুল আলী হাজী বাড়ির মৃত মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com