রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে যাচ্ছে নারীরা: ডিএমপি কমিশনার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৬৩ বার পঠিত

আইনশৃঙ্খলা রক্ষা, খেলাধুলা, রাজনীতি কিংবা অর্থনীতি সব ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সে নারী পুলিশ সদস্য ও কর্মকর্তাদের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভার শুরুতে নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, দেশের সমৃদ্ধি ও উন্নতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একজন নারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন তা কল্পনাতীত। দেশের বিচারালয় থেকে সচিবালয়, রাজনীতি কিংবা খেলার মাঠ, কোথাও এখন নারীরা পিছিয়ে নেই।

পুলিশে নারী নেতৃত্ব ও তাদের কর্মঘণ্টার প্রসংশা করে কমিশনার বলেন, আমাদের নারী পুলিশ সুপাররা এখন কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্র থেকে কখন বাসায় ফিরবো তা যেমন আমি জানি না, ঠিক তেমনি আমাদের নারী সহকর্মীরাও বাসায় ফেরার সময় জানেন না। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে দায়িত্ব পালন করছেন।

এসময় ডিএমপির শীর্ষ নারী পুলিশ কর্মকর্তা পরিবহন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শামীমা বেগম বলেন, নারীদের প্রতি সংবেদনশীলতা ও তাদের অধিকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ এই ইউনিটে বর্তমানে দুই হাজারের অধিক নারী সদস্য কর্মরত। জেন্ডার সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য নিরাপদ ও অধিকতর সহনশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে ডিএমপি বদ্ধপরিকর।

সভায় ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীন হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে ডিএমপিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধে নীতিমালা ও কর্মপন্থা প্রণয়ন করা হয়েছে বলে উল্লেখ করেন।

নারী দিবসের তাৎপর্য তুলে ধরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে কেক কেটে ও নারী পুলিশ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে সারাদেশে পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস-২০২২।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com