মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বাড্ডায় ইয়াবাসহ গ্রেফতার তিন

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২২৩ বার পঠিত

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম-মোঃ অভি, ছোটন কুমার ঘোষ ও মোঃ জহুরুল ইসলাম রিমন। এসময় তাদের হেফাজত হতে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল রবিবার (৬ মার্চ ২০২২) বিকাল ৪:৪৫ টায় মধ্য বাড্ডার বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

তিনি বলেন, মধ্য বাড্ডার বালুর মাঠ এলাকা আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পায় থানা পুলিশ। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ অভি, ছোটন ও জহুরুলকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com