মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যমুনা টেলিভিশনের ফাহিম আহমেদ সিইও প‌দে

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৬২ বার পঠিত

যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পদোন্নতি পেয়েছেন ফাহিম আহমেদ। দীর্ঘদিন ধরে টিম যমুনার প্রধান বার্তা সম্পাদক (সিএনই) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এর আগে, সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন দেশের স্বনামধন্য একাধিক সংবাদমাধ্যমে। ফাহিম আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙা এলাকায়।

শনিবার (৫ মার্চ) বিকেলে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলের ১ কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম তার এই পদোন্নতির ঘোষণা দেন। এসময় যমুনা গ্রুপের পরিচালক আবদুল ওয়াদুদ, দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক বি এম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

শামীম ইসলাম বলেন, ১ কোটি সাবস্ক্রাইবার এক বিরাট সাফল্য, বড় অর্জন। এর পেছনে যমুনা টেলিভিশনের সবার শ্রম ও মেধা কাজ করেছে। সাদাকে সাদা, কালোকে কালো বলার যে ব্রত যমুনা টিভি নিয়েছে, তা সবসময় অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

নতুন দায়িত্বের জন্য ম্যানেজমেন্টের প্রতি ধন্যবাদ জানিয়ে ফাহিম আহমেদ বলেন, যমুনা টেলিভিশনের সব অর্জনের মূলে রয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ আর অদম্য চেষ্টা। কোটি মানুষের এ ভালোবাসা আমাদের সার্থকতার প্রতিচ্ছবি ও পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। সামনের দিনে টিম যমুনা নতুন উদ্যমে এগিয়ে যাবে এটি আমাদের অঙ্গীকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com