রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডেমরায় পুলিশ কর্মকর্তার বাসায় ডাকা‌তি- স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩০২ বার পঠিত

রাজধানীর ডেমরা এলাকায় একতলা এক‌টি বাড়ি। শুরু‌তে বাড়ির প্রধান দরজা ভাঙে ডাকাত দল। এরপর ভেতরে প্রবেশ করে কাঠের দরজা ভাঙা হয়। এসময় ওই পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। প্রায় ৪০ মিনিট বাসার ভেতর অবস্থান করে সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করে চলে যায় তারা। রোববার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে ডেমরা বালুর মাঠের ছোটপাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার নাম আজিজুল হক সুমন। তিনি যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)। স্ত্রী ও এক ছেলে নিয়ে ওই বাড়িতে থাকেন।

মঙ্গলবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

এ ঘটনায় এসআই আজিজুল হকের স্ত্রী ফারজানা আফরোজ বাদী হয়ে ডেমরা থানায় ডাকাতি মামলা করেছেন।

ওসি নাসির উদ্দিন বলেন, একজন পুলিশ কর্মকর্তার বাসায় ডাকাতির ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আপাতত মনে হচ্ছে এটি ডাকাতি। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com