মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভারত থে‌কে তিন বছর পর দেশে ফিরলেন শিশুসহ ১৫ নারী-পুরুষ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৪ বার পঠিত

ভারতে দীর্ঘ তিন বছর কারাভোগের পর দেশে ফিরলেন শিশুসহ ১৫ নারী-পুরুষ। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা।

ফেরত আসাদের মধ্যে ১১ জন পুরুষ, দুইজন নারী ও দুই শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, নড়াইল, যশোর, বাগেরহাট, পাবনা, নোয়াখালী ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, দালালের খপ্পরে পড়ে তিন বছর আগে অবৈধ পথে ভারতে যান তারা। দেশটির চেন্নাই ও দমদমসহ বিভিন্ন শহরে বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন। পরে তাদের তিন বছরের জেল হয়। সাজা শেষে সেখান থেকে দুটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।

এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, শেল্টার হোমে রেখে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যাদের অভিভাবক আসেননি তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের শেল্টার হোমে রাখার কথা জানান ও‌সি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com