সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা চৌদ্দগ্রামে ৫০০ লিটার দেশি মদসহ আটক ৮

ম‌হিউ‌দ্দিন সুজন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২০ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ৫০০ লিটার দেশি মদসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারের মুচিপট্টিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চৌদ্দগ্রাম বাজারের মৃত বাবুলালের ছেলে মন্টু রবিদাস, মন্টু রবিদাসের ছেলে রিপন রবিদাস, গোপি রবিদাসের ছেলে রাজু রবিদাস, চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের অলিউর রহমানের ছেলে স্বপন, বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মতিন, ঘোলপাশা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম, পৌরসভাধিন শ্রীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দয়াল হোসেন, আলী আকবরের ছেলে খোরশেদ আলম।

জানা গেছে, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা নির্দেশনায় থানার এসআই তোফায়েল আহমেদের নেতৃত্বে এএসআই আরিফুর মাওলা ও ইয়াছিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীসহ আটজনকে আটক করে। এ সময় ৫০০ লিটার চোলাই মদ ও দেশি মাদক প্রক্রিয়াজাত করণের সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ আটজনকে আটক করা হয়। অপর দুইজন মাদক মামলার আসামী, বাকী চারজন মাদক সেবনকারী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে। রোববার সকালে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com