বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যাব ৭ এর অ‌ভিযা‌নে ২ লক্ষ ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেফতার ৩

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬১৪ বার পঠিত

চট্রগ্রাম র‌্যাব-৭ এর অ‌ভিযা‌নে ইয়াবার এক‌টি চালানসহ উখিয়ার লালু বাহিনীর প্রধান লালু ও তার ২ সহযোগীকে দুই লাক ৫৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পে‌য়ে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় একটি বসতঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কা‌লে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।

অ‌ভিযা‌নে ওসমান গনি লালু (২৫), পিতা- আব্দুল গফুর, সাং- হোয়াইকং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২। মোঃ আলি হোসেন @আলী(২৮), পিতা- মৃত সৈয়দ হোসেন, সাং- নলবুনিয়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, এবং ৩। মুফিজ উদ্দিন (১৭), পিতা- মৃত মোহাম্মদ নূর, সাং- উত্তর রহমতের বিল, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো বসতঘরে একটি প্লাস্টিকের বস্তার ভিতর থে‌কে সর্বমোট ২,০৫,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের আরো জানা যায় যে, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবজার এবং চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ১৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীগণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com