রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১০

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৬ বার পঠিত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর প্রাইভেটকার থামিয়ে ডাকাতি করে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করে নেওয়ার ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গাজীপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. রিমন (২০), নব খগেন্দ্রনাথ রায় (২২), আহাম্মেদ আলী (১৮), মো. সজিব হোসেন রাজা (২২), মো. জাহাঙ্গীর (২৯), মো. রনি (১৯), মো. হৃদয় (১৯), মেহেদী হাসান মিরাজ (১৯), মো. সাব্বির হোসেন (১৯) এবং মো. খন্দকার ওরফে শাওন (২১)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পিযুষ কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শশাংক কুমার সরকার রন্টু (৪১) তার বন্ধুসহ ব্যক্তিগত প্রাইভেটকারে নেত্রকোনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তারা টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকায় পৌঁছান। ওই সময় তাদের গাড়ির সামনে দুইটি ট্রাক থাকায় প্রাইভেটকারের গতি কম ছিল। এমন সময় রাস্তার দুই পাশ থেকে ১৩-১৪ ডাকাত দেশীয় অস্ত্রসস্ত্রসহ তাদের গাড়ি ঘিরে ফেলেন। একপর্যায়ে ডাকাতরা প্রাইভেটকারের চালক ও যাত্রীদের বের করে হত্যার ভয় দেখিয়ে সঙ্গে থাকা ৭৭ হাজার ৬০০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ছয়টি মোবাইল ফোন এবং একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। পরে বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানার মামলা করেন ভুক্তভোগীরা।

তিনি বলেন, পুলিশ সিটি ক্যামেরার ফুটেজ দেখে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, নারী নির্যাতন, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন সময়ে ঢাকা-ময়মনসিংহ রোডে গাড়ি আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com