সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চাকুসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বার পঠিত

রাজধানীর উত্তরা ৪নং সেক্টর থেকে চাকুসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পূর্ব থানা। গ্রেফতারকৃতরা হলো মোঃ মোজ্জাম্মেল, হৃত্তিক, ফয়সাল ও মোঃ মঈন মিয়া।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) রাত ১১:৪০ টায় উত্তরার জসীমউদ্দীন ফুটওভার ব্রীজের নীচে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ থেকে তাদেরকে চাকুসহ গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার জসীমউদ্দীন ফুটওভার ব্রীজের নীচে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে ৪টি চাকুসহ গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার কোন বৈধতা তারা প্রমাণ করতে পারেনি।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হলেও এর ঢাকা শহরে ভাসমান। এরা মূলত রাতে চলা সাধারণ মানুষের মনে ভয়ভীতি সঞ্চার করে সব কিছু কেড়ে নিয়ে থাকে।

উত্তরা পূর্ব থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com