রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

“কথা কম বলা” সম্প‌র্কে ইসলা‌মের নি‌র্দেশনা

নাগ‌রিক খবর ইসলাম ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৩২ বার পঠিত

কথা কম বলা সুন্নাত ও ইবাদত। তাই বেশি কথা না বলে নীরব বা চুপ থাকা উত্তম। অনেকেই কম কথা বলা লোককে পছন্দ করেন না। কারণ তারা মনে করেন কথা কম বলা অহংকারীর লক্ষণ। প্রকৃতপক্ষেই কি এটি সত্য?

‘না’ বাস্তবে বিষয়টি এমন নয়, বরং কথা কম বলা লোককে যারা অহংকারী মনে করেন, তারা হয়তো জানেন না যে, চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদত ও নবিজীর সুন্নাত। হাদিসের বর্ণনা থেকেই তা প্রমাণিত-

১. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‌যে ব্যক্তি আল্লাহ তাআলা ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার অতিথির অভ্যর্থনা ও আদর-যত্ন করে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে।’ (বুখারি, মুসলিম, তিরমিজি)

২, হজরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নীরব থাকলো, সে নাজাত (মুক্তি) পেলো।’ (তিরমিজি)

সুতরাং বেহুদা কথাবার্তায় সময় অপচয় না করে নীরব থাকা উত্তম। কারণ অযথা কথা বা আড্ডায় সময় ব্যয় করার চেয়ে চুপচাপ বা নীরব থাকা সুন্নাত ও ইবাদত। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা ঘোষণা করেছেন। যারাই নীরব বা চুপ থাকবে, তারাই মুক্তি পাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অযথা বা বেহুদা কথাবার্তা না বলে নীরবে ইবাদত-বন্দেগি করা কিংবা চুপ থাকার তাওফিক দান করুন। নীরব থাকার মাধ্যমে নবিজীর সুন্নাতের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com