বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়নগ‌ঞ্জে ক্রিকেট খেলা নিয়ে যুবককে হত্যা

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৯ বার পঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতু্ল্লায় রবিন (২০) নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুসলিমনগর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রবিন মুসলিমনগর এলাকার ইমাম হোসেন ভান্ডারীর ছেলে। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকায় বিসিক শিল্পনগরীতে মামা শাহিনের খাবার হোটেলে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অজ্ঞাতপরিচয় কয়েক জন যুবকের সঙ্গে রবিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পিটিয়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

স্থানীয় লোকজন রবিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করে। ডা. সাবিনা ইয়াসমিন জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। পরে বিস্তারিত জানাতে পারবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com