সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় গাড়ী চাপায় নিহত হয় এসআই জাহাঙ্গীর

মোতা‌হের হো‌সেন মাহবুব:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৭ বার পঠিত

দাউদকা‌ন্দি হাইও‌য়ে থানা পু‌লি‌শের এসআই জাহাঙ্গীর হো‌সেন রাত্রীকালী ডিউ‌টিরত অবস্থায় গাড়ী চাপায় নিহত হ‌য়ে‌ছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় শুক্রবার রাত আনুমা‌নিক ১টার দিকে এ ঘটনা ঘটে। হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর হোসেন কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জানান, রাত্রিকালীন মোবাইল-১-এর ইনচার্জ হিসেবে শুক্রবার রাতে দায়িত্বে ছিল এসআই জাহাঙ্গীরের নেতৃত্বাধীন টহল টিম। দায়িত্ব পালনকালে রাত ১টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি বলেন,সকাল ৯টায় ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

‘এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, জাহাঙ্গীরকে চাপা দেয়া গাড়িটি লরি বাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com