সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এসআই পদে লিখিত-মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৩ বার পঠিত
বাংলা‌দেশ পু‌লিশ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জন প্রার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮ থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তিনটি বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষার ৩ হাজার ৪৩৬ জন প্রার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, পাসের শতকরা হার ২৩ দশমিক ৬০। উত্তীর্ণ প্রার্থীদের আবশ্যিকভাবে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করে তাতে উত্তীর্ণ হতে হবে।

উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।si written test 2021P

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com