সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লার বরুড়ায় সিসি ক্যামেরা লাগিয়ে দম্পতির মাদক ব্যবসা, গ্রেফতার ১

কু‌মিল্লা প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

কুমিল্লার বরুড়া উপ‌জেলার ঝলম গাছতলা এলাকায় বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রমরমা মাদক ব্যবসার অ‌ভি‌যো‌গে জেস‌মিন না‌মে এক নারীর‌কে গ্রেফতার ক‌রে‌ছে মাদক নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের টাস্ক‌ফো‌ন্সের সদস‌্যরা। ‌এ সময় বি‌ভিন্ন মাদকদ্রব‌্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেসমিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝলম গাছতলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে গ্রেফতার করেন। গ্রেফতার জেসমিন একই এলাকার মাদক কারবারি মনির হোসেনের স্ত্রী।

কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন মনির-জেসমিন দম্পতি। খবর পেয়ে আজ সকালে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পয়ে মনির হোসেন কৌশলে পালিয়ে যান। পরে তার বসতঘর তল্লাশি করে এক হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি সিসি ক্যামেরা ও একটি মনিটর জব্দ করা হয়। এসময় মাদক বেচাকেনার অভিযোগে মনির হোসেনের স্ত্রী জেসমিনকে গ্রেফতার করা হয়।

সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, বেশ কিছুদিন ধরে সুকৌশলে নিজ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন মনির ও তার স্ত্রী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় বরুড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com