বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‍্যাবের কমান্ডার খন্দকার মঈন ক‌রোনামুক্ত

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৩ বার পঠিত

র‌্যা‌পিড আ্যকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ক‌রোনামুক্ত হ‌য়ে‌ছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল পান তিনি। আজ (বৃহস্পতিবার) রাতে কমান্ডার খন্দকার আল মঈন নিজেই নাগরিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহান আল্লাহর রহমতে আজ আমার কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। আমার আত্মীয়, বন্ধু, সহকর্মী, অনুসারী এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে ক্রমাগত এবং আন্তরিক প্রার্থনার জন্য ধন্যবাদ। আমার পরিবারের সদস্যদের কাছে কৃতজ্ঞ, যারা এই কঠিন সময়ে পাশে ছিলেন।

এর আগে, গত বুধবার (২ ফেব্রুয়ারি) করোনা পরীক্ষা করানোর পর বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)ফলাফল পজিটিভ । একটি মাত্র উপসর্গ ছিল তার। তবে অন্য কোনো শারীরিক সমস্যা ছিল না।

গত বছরের ২৫ মার্চ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব পান কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে র‌্যাবের কমিউনিকেশন উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। মেধাবী, সৎ ও চৌকস অফিসার হিসেবে পরিচিত খন্দকার আল মঈন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

র‌্যাবের গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে জঙ্গি, চরমপন্থি এবং সন্ত্রাসীসহ বিভিন্ন অপারেশনে প্রশংসনীয় অবদান রাখেন তিনি। বিশেষ করে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিকে গ্রেফতারে প্রশংসনীয় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেলে (বিপিএম) ভূষিত হন। এবারও একই সম্মানে ভূষিত হন র‌্যাবের এই কর্মকর্তা।

কমান্ডার খন্দকার আল মঈন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিগ্রি অর্জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com