সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে ফেন‌সি‌ডিল, মদ,ইস্কার্প সিরাপ ও গাঁজাসহ গ্রেফতার ৩

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৪ বার পঠিত

ক‌ু‌মিল্লায় র‌্যাব-১১ সিপিসি-২ এর এক‌টি টিম বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে কোতয়ালী থানা এলাকা থেকে ৬৮৪ বোতল ফেন্সিডিল, ৯২ বোতল বিদেশী মদ ও জগন্নাথপুর এলাকা থে‌কে ৮৯ বোতল ইস্কার্প সিরাপ, ৫ কে‌জি গাঁজাসহ  তিনজন  মাদক কারবারীকে গ্রেফতার ক‌রে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৮ ফেব্রুয়া‌রি কুমিল্লা কোতয়ালী থানাধীন ঢুলিপাড়া এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৬৮৪ বোতল ফেন্সিডিল ও ৯২ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হ‌লো কুমিল্লা কোতয়ালী থানার ঘিলাতলী গ্রামের মৃত নূরু মিয়ার ছেলে মোঃ আল আমিন(৩০), একই গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান বাপ্পি(২০)। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার‌টি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পৃথক অ‌ভিযা‌নে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৭ ফেব্রুয়া‌রি কুমিল্লা কোতয়ালি থানাধীন বিবির বাজার রোডের জগন্নাথপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৯ বোতল স্কার্প সিরাপ ও ৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা কোতয়ালী থানার গাজীপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মোঃ আবুল কালাম(৫০)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com