মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে একজন ভুয়া ডাক্তার গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২১ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপাল মন্ডল (৩১) নামে ভুয়া এক ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে নাম সম্বলিত সিলসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে সানারপাড় নিমাইকাশারী বাজার সংলগ্ন ‘দাউদকান্দি ফার্মেসি’ থেকে তাকে আটক করা হয়। পরে রাতে র‌্যাব-১১ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটককৃত গোপাল মন্ডল পিরোজপুরের স্বরূপকাঠির চাঁদকাঠি এলাকার গৌরন্দ লাল মন্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, গোপাল মন্ডল দীর্ঘদিন ধরে চিকিৎসা সীল এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী ব্যবহার করে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলক টাকা গ্রহণ করে আসছিল।

তিনি আরও জানান, সে রোগীদের কাছে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করতো। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com