মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাংবাদিক এমদাদুলের ওপর হামলাকারী মাসুদ গ্রেফতার

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত খোরশেদ আলম মাসুদকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নাগ‌রিক খবর‌কে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ।

ওসি আব্দুর রশিদ বলেন, সাংবাদিক এমদাদুল হকের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলা নম্বর ৬৯। সেই মামলার পরিপ্রেক্ষিতে মাসুদকে গ্রেফতার করে পুলিশ।

গত বুধবার রাতে মগবাজারের নিজ বাসায় এমদাদুলের ওপর হামলা চালানো হয়। রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপতালে চিকিৎসা নেন। পরে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন সাংবাদিক এমদাদুল।

অন্যদিকে, সাংবাদিক এমদাদুলের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় জড়িত খোরশেদ আলম মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com