মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্বামী স্ত্রী একসঙ্গে বিষপান, ঢাকায় নেওয়ার পথে স্বামীর মৃত্যু

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৭৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় বিদেশ যাওয়া নিয়ে অভিমানে একসঙ্গে স্বামী-স্ত্রী বিষপানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী বেঁচে গেলেও মারা যান স্বামী শাহাদাত সরদার (২৮)

বুধবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহাদাত উপজেলার যগনাথদী গ্রামের আলীম সরদারের ছেলে।

এর আগে মঙ্গলবার রাতে ওই যুবক ও তার স্ত্রী একসঙ্গে বিষপান করেন। পরে স্বজনরা তাদের পাশের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসায় স্ত্রী সুস্থ হলেও স্বামী শাহাদাত সরদারের অবস্থার অবনতি হয়। পরে বুধবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পথে তার মৃত্যু হয়।

স্থানীয় যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল মোল্লা রফিক জানান, বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করে শাহাদাত। এতে বাধা দেন স্ত্রী শাবনূর। এতে উভয়ের মধ্যে মানঅভিমানের সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী অভিমানে বিষপান করেন। পরে শাহাদাতও বিষপান করেন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com