সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে পাস‌পোর্ট দালাল চ‌ক্রের ৯ সদস‌্য গ্রেফতার

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৬২ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস‌্যরা কোতয়ালি ও সদর দক্ষিন থানা এলাকার বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে পাসপোর্ট দালাল চক্রের ৯ সদস্য‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

র‌্যাব জানায়, আজ রোববার ২৩ জানুয়ারি কুমিল্লা কোতয়ালি ও সদর দক্ষিন থানা এলাকার বি‌ভিন্ন স্থা‌নে অভিযান চা‌লি‌য়ে পাসপোর্ট দালাল চক্রের নয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার ক‌রে। গ্রেফতারকৃত আসামীরা হ‌লো কুমিল্লা দাউদকান্দি থানার দাউদকান্দি বাজার গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান(৪৯), কুমিল্লা বুড়িচং থানার আবিদপুর গ্রামের আঃ রহিম এর ছেলে মোঃ আলাউদ্দিন(৩৫), কোতয়ালী থানার ছোবিরা গ্রামের ফুলমিয়ার ছেলে জহিরুল হক(৪০), দেবিদ্ধার থানার ছোবরা গ্রামের মৃত ইব্রাহিম খলিল এর ছেলে মোঃ রনি(২৩), কোতয়ালী থানার শামন্যাছা গ্রামের মৃত আঃ মতিন এর ছেলে মোঃ মোশারফ হোসেন শফিক(১৯), ছোটরা এলাকার মৃত গোলাম মহিউদ্দিন এর ছেলে মোঃ জামাল মিয়া(৫৫), সদর দক্ষিন থানার দয়াপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন(১৯), রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম(১৯), কোতয়ালী থানার গুনানন্দি গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ নাছির(২৬)।

এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ৪৪টি পাসপোর্ট, নগদ ১ লক্ষ সাতান্ন হাজার ৫০০ টাকা, ৭২৮টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লীপ, মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com