শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিদেশে নেওয়ার প্রলোভনে কিশোরী‌কে ধর্ষণের অভিযোগ

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩২১ বার পঠিত

বিদেশে নেওয়ার প্রলোভনে কিশোরী‌কে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বিদেশ নেওয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) রাতে ধর্ষণের শিকার কিশোরীর ভাই মো. রুবেল মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোরপূর্বক ধর্ষণ ও সহযোগিতার অপরাধে এ মামলা দায়ের করা হয়।

মামলায় ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে মো. শহীদ মিয়া (৫৫) ও অজ্ঞাত একজনকে বিবাদী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণে শিকার কিশোরীর বাবা সহজ-সরল প্রকৃতির লোক। সে ও তার বাবা হাওরে একসঙ্গে গরু রাখার কাজ করে। সেই সুবাদে বিবাদীর সঙ্গে ওই কিশোরীর বাবার সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে বিবাদী শহীদ মিয়া কিশোরীর বাবাকে বলে তার মেয়েকে সরকারিভাবে বিদেশে পাঠানো হলে ৪০ হাজার টাকা বেতন পাবে। এতে শহীদ মিয়ার কথা রাজি হলে গত ১৫ জানুয়ারি তার বাবাকে বলে আপনার মেয়েকে বিদেশ পাঠাতে হলে জন্ম নিবন্ধন কার্ড করতে হবে।

কিশোরীর বাবা সরল বিশ্বাসে জন্ম নিবন্ধন কার্ড করার জন্য শহীদ মিয়ার সঙ্গে তার মেয়েকে পাঠিয়ে দেন। পথিমধ্যে নির্জন স্থানে নিয়ে অজ্ঞাত আসামির সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে রাতে মোটরসাইকেল করে বিবাদী শহীদ মিয়া তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অপরাধীকে গ্রেপ্তার করতে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com