মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাবিপ্রবির আবাসিক হ‌লের ছাত্রীরা মধ্যরাতে বি‌ক্ষো‌ভে

শা‌বিপ্রবি সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪০৯ বার পঠিত

প্রচন্ড শীত উপেক্ষা করে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশের গেই‌টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এর আগে রাত সাড়ে ১০টায় বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টায় বিক্ষোভ সহকারে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে এসে অবস্থান নেন তারা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার পর হলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীরা রিডিং রুমে আলোচনা করেন। আলোচনা শেষে সিদ্ধান্তগুলো হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজাকে ফোনে কল করে জানান। এসময় শিক্ষার্থীরা তাকে হলে আসতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন। এমনকি দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের অভিযোগ, হলে নানা সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান চেয়ে তারা হল প্রভোস্টকে ফোনকল করলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

রাত ১২টা ৫৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই হলের আবাসিক ছাত্রীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে হল প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা বলেন, এত রাতে হল প্রভোস্টরা আসতে পারছেন না। আমরা শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বলেছি। সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে পরে বস‌বেন ব‌লে জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com