মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে ফেন‌সি‌ডিল ,গাঁজাসহ গ্রেফতার ১

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৫২ বার পঠিত

কুমিল্লায় র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর এক‌টি টিম সদর দক্ষিন থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাসুদুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার ক‌রে‌ছে। র‌্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোররাতে সদর দক্ষিণ উপজেলার রেলক্রসিং এলাকায়  অভিযান চা‌লি‌য়ে ৩৯৫ বোতল ফেন্সিডিল এবং ২০ কেজি গাঁজাসহ মাদক ব‌্যবসা‌য়ি মাসুদুর রহমান‌কে গ্রেফতার ক‌রে র‌্যাব সদস‌্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

আটককৃত মাসুদুর রহমান হলেন, চাঁদপুর সদরের খলিশাদুলী গ্রামের মোঃ মোস্তফা সিকদারের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com