সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মোটা অং‌কের টাকাসহ বন্ধু‌কে অপহরণের অ‌ভি‌যো‌গে গ্রেফতার ১

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪৩৭ বার পঠিত

কুমিল্লা নগরীতে ব্যবসার কথা বলে মো. কাজী ওমর শরীফ নামের এক যুবককে ডেকে এনে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. সোহরাব হোসেন বিপ্লবকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর সদস‌্যরা ।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ এর ইনচার্জ  মেজর মোহাম্মদ সাকিব হোসেন । তিনি বলেন, ‘অপহৃত ও অপহরণকারী দুজনই সম্পর্কে বন্ধু। টাকার লোভেই বন্ধু তার বন্ধুকে অপহরণ করেছে।

র‌্যাবের দাবি, অভিযুক্ত বিপ্লবের কাছ থেকে সাড়ে ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে । বিপ্লব চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার লাউকড়া গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে । তবে তিনি কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন । অপহৃত কাজী ওমর শরীফ কুমিল্লা নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা আবদুর রকিবের ছেলে ।

 

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, কাজী ওমর ফারুক ও অপহরণকারী বিপ্লব ভালো বন্ধু। ঘটনার আগে বিপ্লব তাঁর বন্ধু ওমর শরীফকে অধিক মুনাফার ব্যবসায়ের প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে আসার জন্য অনুরোধ করেন। বন্ধুর অনুরোধে সাড়া দিয়ে গত ৭ জানুয়ারি ওমর শরীফ ব্যবসায়ের জন্য ১৭ লাখ টাকা নিয়ে বিপ্লবের ভাড়া বাসায় আসেন । একসঙ্গে এত টাকা দেখে বিপ্লব টাকাগুলো আত্মসাৎ করার পরিকল্পনা করেন । পরিকল্পনা অনুযায়ী বিপ্লব তাঁর বন্ধু শরীফকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে টাকা নিয়ে পালিয়ে যান। এরপর কাজী ওমর ফারুককে চাঁদপুরের হাজীগঞ্জে নিয়ে আটক করে রাখেন ।

তিনি আরো জানান, এ ঘটনায় কাজী ওমর শরীফের বাবা আবদুর রকিব তাঁর ছেলে নিখোঁজ হয়েছে বলে র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। সর্বশেষ সোমবার রাতে নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বন্ধুর অর্থ আত্মসাৎকারী সোহরাব হোসেন বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে বিপ্লবের কাছ থেকে আত্মসাতের ১৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ সময় তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত ওমর শরীফকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com