বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

হারিয়ে যাওয়া নবজাতক‌কে ২০ ঘন্টায় উদ্ধার ক‌রে পুলিশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪০০ বার পঠিত

দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়ার ২০ ঘণ্টার মধ্যেই নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

সোমবার (৩ জানুয়ারি ২০২২) দিনাজপুর সদর হাসপাতালে লেবার ও গাইনি ওয়ার্ডের বিছানা নং-২৩ এ ভর্তি থাকা মোছাঃ জাহেদা বেগম (৩০) একটি কন্যা সন্তান প্রসব করেন আনুমানিক ০৮:৪৫ মিনিটে। বেলা অনুমান ১২: ৪৫ টায় প্রসূতি জাহেদা বেগমের প্রসাবের চাপ দিলে তার বড় বোন মোছাঃ হাজেরা বেগম সদ্যজাত কন্যা সন্তানকে উক্ত বেডের পার্শ্বে থাকা এক অপরিচিত মহিলার কোলে রাখতে দিয়ে প্রসূতিকে বাথরুমে নিয়ে যান। ১৫/২০ মিনিট পর আনুমানিক ১:০০ টায় বাথরুম থেকে এসে দেখেন সদ্যজাত কন্যা সন্তানসহ উক্ত মহিলা চলে গেছেন।

সদ্যজাত শিশুটিকে আশেপাশের কোথাও খুঁজে না পাওয়া গেলে পরবর্তীতে পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়কে এ বিষয়টি অবহিত করেন। পুলিশ সুপার  মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) দ্রুত কোতয়ালী থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।

পু‌লিশ

পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকারের নেতৃত্বে অফিসার ইন-চার্জ মোজাফ্ফর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে মাত্র ২০ ঘন্টার মধ্যে হারিয়ে যাওয়া এক দিনের নবজাতক শিশুটিকে দিনাজপুর কোতয়ালী থানার ৪নং শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর মোতাসাহা পাড়ার মোছাঃ শিউলী আরা (২৩) এর কাছ থেকে উদ্ধার করা হয়।

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২.০০ টায় পুলিশ সুপার মহোদয়, দিনাজপুর সদর হাসপাতালে গিয়ে নবজাতক শিশুটিকে স্বহস্তে তার মায়ের কোলে তুলে দেন এবং প্রসূতির হাতে ফলের ঝুড়ি উপহার দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com