বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌গো‌য়েন্দা পু‌লিশের অ‌ভিযা‌নে ঢাকা শাহবা‌গে ইয়াবাসহ গ্রেফতার ৩

‌ডেস্ক নিউজ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৩০৯ বার পঠিত

রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম। গ্রেফতাররা হলেন- জসিম উদ্দিন দিদার (৩২), সেতেরা বেগম সেতু (২৫) ও বিউটি বেগম (৩৫)।

মঙ্গলবার গোয়েন্দা উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, সোমবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা কক্সবাজার হতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। গ্রেফতারদের অপর সহযোগীরা কক্সবাজার হতে লবণের গাড়িতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য ঢাকায় পাঠাতেন। এসব মাদকদ্রব্য ঢাকায় এসে পৌঁছার পর দিদার ও তার স্ত্রী সেগুলো সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com