বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

নোয়াখালী‌তে ঘ‌রে ঢু‌কে গৃহবধু‌কে দলবদ্ধ ধর্ষণ,গ্রেফতার ১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩০৬ বার পঠিত

নোয়াখালী সদ‌রে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. দাউদ (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মো. দাউদ চরমটুয়া ইউনিয়নের পশ্চিম মহতাপুর গ্রামের মো. রহমত উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওই গৃহবধূর বর্তমান স্বামী ঢাকায় চাকরি করার সুবা‌ধে তিনি গ্রামের বাড়িতে একা থাকেন। এ সুযোগে বৃহস্পতিবার রাতে দাউদসহ আরও তিনজন কৌশলে ওই নারীর ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনার পর ওই নারী প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ঘটনাটি জানান। পরে চেয়ারম্যানের পরামর্শে তিনি শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে চারজনের নামে থানায় ধর্ষণের মামলা ।

মামলা তদন্তকারী কর্মকর্তা পু‌লিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, ওই নারী থানায় মামলা দা‌য়ের করার পরপরই এজাহারভুক্ত আসামি দাউদকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

জাকির হোসেন আরও বলেন, মামলার অন্য তিন আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। অন্যদিকে নির্যাতনের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com