বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আ‌মি মান‌সিকভা‌বে সুস্থ না – শামীম ওসমান

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪১১ বার পঠিত

আমার হৃদয়ে অনেক রক্তক্ষরণ। আমি মানসিকভাবে সুস্থ না। অনেকটাই ভেঙে পড়েছি। কারণ আমার বাবা-মা, ভাই-বোন, আত্মীয় স্বজনসহ অনেক মুক্তিযোদ্ধার কবরে শ্মশানের মাটি এনে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে ফতুল্লা ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময়কালে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান একথাগু‌লো বলেন।

তি‌নি বলেন, ‘রাজনীতিতে আমাদের পূর্ব পুরুষদের অনেক অবদান আছে। আমরা সে হিসেবে অনেক ঠুনকো। যখন তাদের কবর নিয়ে এসব ঘটনা ঘটে তখন কষ্ট লাগে। সেই কষ্টের দাগ এখনও শুকায়নি। জানি না কবে শুকাবে। ঘটনার পর সিটি করপোরেশন একটা প্রেস রিলিজ দিলো। কিন্তু সেখানেও মিথ্যার আশ্রয়। সেই ঘটনার মানসিক যন্ত্রণা আমি এখনও ঘোচাতে পারিনি। তাই মনটা বেশি ভালো না।’

তিনি আরও বলেন, পাড়া-মহল্লার পরিবেশ পরিবর্তন ঘটিয়ে দিতে হবে। যাতে মানুষ রাত ২টার সময়ও বাড়ির বাইরে গিয়ে নিরাপদবোধ করেন। মা-বোনেরা যেন এলাকাতে নিরাপদে থাকেন। আমি চাই এমন কিছু করে যেতে যাতে মানুষ মৃত্যুর পর অন্তত চোখের পানি ফেলে।

এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও যুগ্ম-সম্পাদক শাহ নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com