শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাবনায় দুর্বৃত্ত‌দের গু‌লি‌তে আ.লীগ নেতা নিহত

পাবনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩০৯ বার পঠিত

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরের শামীম হোসেন (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন সদর উপজেলার নাজিরপুর গ্রামের নুর আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী ছিলেন।

নিহতের চাচা আবদুল খালেক জানান, নাজিরপুর নীলু মার্কেটের একটি দোকানে বসে শামীম গল্প করছিলেন। এমন সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার ভাতিজা শামীম হেমায়েতপুর ইউনিয়নে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন করেছিলেন। শামীম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন। পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মনির জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অ‌ভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com