বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রকৃতি ও প্রেম—– মুহাম্মদ শাহজাহান

মুহাম্মদ শাহজাহান:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৫ বার পঠিত

প্রকৃতি ও প্রেমমুহাম্মদ শাহজাহান

প্রকৃতি আমায় ডাক দিয়েছে নৈসর্গিক মায়ায়।
প্রকৃতি প্রেমে হবো বৈরাগী ডেকো না মিছে আমায়।
তোমার মনের রঙ্গীন স্বপ্নে রাঙ্গাইয়াছি আমার মন।
তুমিও কি স্বপ্নে থাকো বিভোর আমারই মতন।

কত যে তোমায় করলাম যতন, ভালবাসার রঙ্গে।
আপনারে হারায়ে খুঁজিয়া মরছি, মনে হয় আছো সঙ্গে।
তোমার রঙ্গে, তোমার সঙ্গে যাপিত জীবনে আছি।
তোমার জন্য হাজার বছর বিরহ সহিতে রাজি।

প্রকৃতির মাঝে খুঁজি তোমারে, তুমি আছো মোর মনে।
কখনো কি পাব না আমি, হবেনা দেখা তোমার সনে।
একটু যদি তোমায় পেতাম, হাতটি রাখিতে হাতে।
স্বর্গ গড়িতাম ধরণীর বুকে, তুমি আমি দু-জনাতে।

হৃদয় আমার হয় যে ব্যাকুল, প্রকৃতি কি যে অপরূপ।
মানব প্রেম আর প্রকৃতি প্রেম, স্রস্টা প্রেমেরই ভিন্ন রূপ।
মানবের মাঝে প্রকৃতির কাছে, বাঁচিতে চাই অনন্ত দিন।
কথা দাও শুধু চিরদিন রবে, তোমার ভালবাসা অমলিন।

 

মুহাম্মদ শাহাজাহান 
পু‌লিশ প‌রিদর্শক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com