বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হাসপাতাল থে‌কে সরাসরি সচিবালয়ে‌ গে‌লেন ওবায়দুল কাদের

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৪ বার পঠিত
ফাইল ছ‌বি

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৬ ডিসেম্বর) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সরাসরি সচিবালয়ে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করে বলেন, মন্ত্রী মহোদয় ১২ দিন পর আজ সকাল ১০টার কিছুক্ষণ আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হন। সেখান থেকে সরাসরি সচিবালয়ে এসে পৌঁছান সোয়া ১০টায়।

মন্ত্রী সচিবালয়ে এসে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি লাঘবে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ‘ঢাকা নগর পরিবহন’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, বিএসএমএমইউ কেবিনে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ হাসপাতাল থেকে রিলিজ পান। এ সময় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ সেখানে উপস্থিত থেকে তাকে বিদায় জানান। বর্তমানে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করবেন।

গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। তার চিকিৎসায় বিএসএমএমইউ উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com