রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় বীর মু‌ক্তি‌যোদ্ধার স্বীকৃ‌তি পে‌লেন র‌ফিকুল ইসলাম‌

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৭ বার পঠিত

বীর মু‌ক্তি‌যোদ্ধার স্বীকৃ‌তি পে‌লেন কু‌মিল্লার র‌ফিকুল ইসলাম। সদ্য গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে ফুল দিয়ে বরন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড কুমিল্লা জেলা সংসদের কমান্ডার শফিউল আহমেদ বাবুল। এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এর দুই ছেলে উল্লাশ খান ও মেহেদী হাসান খান সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

মু‌ক্তিযু‌দ্ধের স্মৃতি চারন করে কমান্ডার শফিউল আহমেদ বাবুল বলেন, ১৯৭১ সালের ৩ রা এপ্রিল কটক বাজার এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও ইপিআর এর প্রায় ১২০০ সৈন্যের সমন্বয়ে এপ্রিলের ১২ তারিখে কটকবাজার এলাকায় যুদ্ধ সংঘটিত হয়,এতে বাঙালী সৈন্য ৯ জন মারা যায় ও পাকিস্তানের ১৫০ সৈন্য মৃত্যু বরন করে। এ যুদ্ধে রফিকুল ইসলাম আমার সাথে অংশ গ্রহন করে। বি‌ভিন্ন জ‌টিলতার কার‌নে এত‌দিন মু‌ক্তি‌যোদ্ধা মন্ত্রাণাল‌য়ের লি‌স্টে র‌ফিকুল ইসলা‌মের নাম গে‌জে‌টেডভুক্ত হয়‌নি। অ‌নেক আগেই তার মুক্তিযুদ্ধা গেজেটে নাম আসার কথা ছিল।

একজন প্রকৃত মুক্তিযুদ্ধা গেজেটভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগন,জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল ও বরুড়া উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অব‌শে‌ষে একজন প্রকৃত মু‌ক্তি‌যোদ্ধা হি‌সে‌বে র‌ফিকুল ইসলা‌মের নাম গে‌জে‌টেডভুক্ত হওয়ায় কু‌মিল্লাবাসী গ‌র্বিত হ‌লো।

বিষয়‌টি নি‌য়ে বীর মু‌ক্তি‌যোদ্ধা র‌ফিকুল ইসলাম ব‌লেন, স্বীকৃ‌তি বা সন‌দের জন‌্য যুদ্ধ ক‌রি‌নি,যুদ্ধ ক‌রে‌ছি দেশ‌কে ভালবাসে দে‌শের স্বাধীনতা অর্জন করার জন‌্য। আজ ম‌নের ম‌ধ্যে  আত্মতৃ‌প্তি লাভ ক‌রে‌ছি কারন দে‌শ একজন বীর মু‌ক্তিযুদ্ধা হি‌সে‌বে স্বীকৃ‌তি  দি‌য়ে‌ছে। দে‌শের সকল বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের প্রতি সম্মান জা‌নি‌য়ে তি‌নি  কমান্ডার শফিউল আহমেদ বাবু‌লের প্রতি অ‌শেষ কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। বীর মু‌ক্তি‌যোদ্ধা র‌ফিকুল ইসলাম‌কে নাগ‌রিক খব‌রের পক্ষ থে‌কে অ‌নেক অ‌নেক শু‌ভেচ্ছা অ‌ভিনন্দন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com