মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ শিব্বিরকে দিনাজপুর থে‌কে উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ থানা পু‌লিশ

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৫২ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিব্বির আহমেদকে (২১) দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ পি‌পিএম নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।

এর আগে শিব্বির আহমেদ ফেসবুকে সর্বশেষ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে একটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হোন। তিনি কমিউটার ট্রেনযোগে ময়মনসিংহ থেকে জামালপুর আসছেন বলে পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন।

এ ঘটনায় ওইদিন শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার। তারপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজতে থাকে।

স্ট্যাটাসে শিব্বির লিখেছিলেন, ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখো।

এছাড়া অন্য আরও স্ট্যাটাসে লেখেন, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।

শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, শিব্বির আত্মহত্যা করার মতো ছেলে না। যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে তাকে অক্ষত অবস্থায় রাত ৯টার দিকে খুঁজে পেয়েছি। মূলত সে অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিলো। তাছাড়া অন্য কিছু না।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ পি‌পিএম বলেন, ‘ছেলেটি মূলত বাবা-মায়ের ওপর অভিমান করে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর থেকেই আমরা তাকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করতে শুরু করি। পরবর্তীতে শিব্বিরের মোবাইলের কলের সূত্র ধরেই দিনাজপুরে তার অবস্থান নি‌শ্চিত হ‌য়ে তা‌কে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com