বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৫০ হাজার পতাকা হা‌তে রেখে শপথ নিলেন চাঁপাইনবাবগঞ্জবাসী

চাঁপাইনবাবগঞ্জ:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩১৪ বার পঠিত

মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ হাজার জাতীয় পতাকা উড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা। বৃহস্প্রতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ হাজার পতাকা উড়ানো হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা থাকার পাশাপাশি এসময় তাদের মাথায় ছিল লাল-সবুজের টুপি। ফলে ১৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে তৈরি হয় মানবপতাকা।

শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। তাদের সবার হাতেই ছিল লাল-সবুজ পতাকা। এসময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে শপথবাক্য পাঠ করে উন্নত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নেন চাঁপাইনাববগঞ্জবাসী।

শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ উঁড়াও, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজল ই-খুদা, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোয়াফফর হোসেনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com