বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বি:বাড়ীয়ার কসবায় অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ভস্মীভূত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার পুরাতন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কসবা ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদের বলেন, খবর পেয়ে আমরা রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা দেখে আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীকে যোগ দিতে বলা হলে তারাও এসে যোগ দেয়। পরে কসবার দুটি, আখাউড়ার একটি ও ব্রাহ্মণবাড়িয়া সদরের একটিসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন, ভস্মীভূত হওয়া ১৩টি দোকানের মধ্যে অধিকাংশ ছিল ছোট। এর মধ্যে রেস্টুরেন্ট, কনফেকশনারি, সেলুন, স্টিলের আসবাবপত্রের দোকান, ফটোকপি, গ্যাস সিলিন্ডার, পোল্ট্রি ফিড ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল। প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ বলা যাচ্ছে না।

তবে বাজারের ব্যবসায়ীদের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষতির পরিমাণ কোটির টাকার ওপরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com