মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাস চাপায় মোটরসাই‌কেল আ‌রোহী এক স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৩০ বার পঠিত
প্রতিকী ছ‌বি

বগুড়ার শাজাহানপুরে যাত্রবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দশম শ্রেণির ছাত্র শেখ সিফাতুল্লাহ (১৬) নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাতুল্লাহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওয়াহেদুজ্জামানের ছেলে। তবে পরিবারসহ তারা বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় থাকতেন।

শাহাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোহাম্মাদ হাসান (২০) গুরুতর আহত হয়েছে। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।

এসআই আরিফুল আরও জানান, নিহত সিফাতুল্লাহ হাসানকে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে সিফাতুল্লাহর মৃত্যু হয়। বাসটি দ্র‍ত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com