মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাবনায় প্রেমিকা হত্যায় প্রেমি‌কের মৃত্যুদন্ড

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩০৩ বার পঠিত

প্রেমিকাকে হত্যার দায়ে রফিকুল ইসলাম রহিম (৪০) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় সহযোগিতার দায়ে তার বন্ধু নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, ২০১৫ সালের ১৮ আগস্ট সদর উপজেলার বলরামপুর পদ্মা নদী থেকে হেনা বেগম নামের স্বামী পরিত্যক্তা এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হেনা বেগমের মোবাইল কললিস্টের সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত রফিকুল ইসলাম রহিম ও নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, পেশায় রিকশাচালক রফিকুল ইসলামের সঙ্গে হেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসও দিয়েছিলেন রফিকুল ইসলাম। কিন্তু রফিকুল ঘনিষ্ঠ হলেও হেনা বেগমকে বিয়ে করেননি। হেনা বেগম তাকে বিয়ের জন্য চাপ দিলে তাতে অস্বীকৃতি জানান রফিকুল।

ঘটনার দিন হেনাকে পদ্মা নদীর পাড়ে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে যান রফিকুল। সেখানে তার বন্ধু নুরুল ইসলামের সহযোগিতায় হেনাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ নদীতে ফেলে দেন তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

দেওয়ান মজনুল হক আরও জানান, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের জবানবন্দিতে অপরাধ প্রমাণিত হয়। আদালত রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি রফিকুল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি নুরুল ইসলাম পলাতক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com