সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দু’পক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আহত ৮

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ বার পঠিত

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা গেটের সামনে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশসহ আটজন আহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, এসআই আসরাফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন, শাওন মিয়া (৩০), কাউছার মিয়া (৪৫), ছুবুর মিয়া (৩০), পাবেল মিয়া (৩৪), রাজিব (৩০)।
স্থানীয়রা জানান, উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং, নবীপুর ও পৌরসভার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস যাবত বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করার সংবাদ পায় তার মামা কাউছার মিয়া। থানায় একটি সালিশি সভা থেকে খবর পেয়ে বেরিয়ে আসছিলেন তিনি।

এ সময় থানা গেটে আলমনগর গ্রামের রাজিব ও রবিনের সঙ্গে কাউছারের বাকবিতণ্ডা হয়। এরই জেরে দুপক্ষের লোকজন থানা গেটে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে তিন পুলিশসহ আটজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে দ্বিতীয় দফায় দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষে বাধে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পাঁচজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com