মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শৈলকুপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন সিকদারকে মঙ্গলবার বিকেলে শহরের ডিসি কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছে ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

জানা যায়, ২৮ নভেম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশের ৩ সদস্যসহ ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, শাওন শিকদারের বিরুদ্ধে এর আগেও বিতর্কমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বীর মুক্তিযোদ্ধাকে মারধর, আওয়ামী লীগের কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও ভাইরাল হয়েছিল। শাওন কয়েকবার ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেও পুনরায় স্বপদে বহাল রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com