বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পীরগঞ্জে চেয়ারম্যান পদে লড়ছেন অস্ত্র-মাদক মামলার আসামি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৪৭ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অস্ত্র ও মাদক মামলায় কারাগারে যাওয়া এক আসামি। তার মনোয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা জেলা কারাগারে বন্দি রেজাউল ইসলাম রাজুর পক্ষে গত মঙ্গলবার তার মনোয়নপত্র জমা দেন নুরজামাল নামে এক ব্যক্তি। যথাযথ আইনি প্রক্রিয়ায় মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়েছে।

গত ৩০ জুলাই রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরিয়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ইয়াবাসহ রেজাউলকে আটক করে র‌্যাব-১৩-এর একটি দল।

তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় কারাগারে রয়েছেন রেজাউল।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, ‘সাজা না হলে নির্বাচন করতে বাধা নেই। এক্ষেত্রে আমাদের করার কিছু নেই। ভোটাররাই সিদ্ধান্ত নেবেন।’

পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫১ জন। এছাড়া সদস্যপদে ৩৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০৯ জন প্রার্থী হয়েছেন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সুত্র:জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com