সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে শিক্ষক‌কে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৯১ বার পঠিত

চট্টগ্রাম মহানগরে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে রহমত উল্লাহ নামে এক স্কুলশিক্ষককে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই শিক্ষক মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী রহমত উল্লাহ নগরের পাঁচলাইশ থানা এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি সদরঘাট এলাকার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণে রয়েছেন। বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসা থেকে পিটিআইয়ে তিনি প্রতিদিনই আসা-যাওয়া করেন।

রহমত উল্লাহর সহকর্মীর অভিযোগ, শনিবার সকালে তিনি অক্সিজেন মোড় থেকে পিটিআইয়ে যেতে বাসে ওঠেন। বাসটির হেলপার বিভিন্ন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে থাকলে রহমত এর প্রতিবাদ করেন। এতে করে ওই বাসের চালক-হেলপার ক্ষিপ্ত হন। একপর্যায়ে রহমত নিউমার্কেট এলাকায় নামতে চাইলে তাকে আরও কিছুদূর সামনে নিয়ে ধাক্কা দেয় হেলপার। এরপর তার পায়ের ওপর দিয়ে গাড়িটির চাকা চলে যায়। মারাত্মক আহত অবস্থায় রহমত নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রহমতের সহকর্মী মো. মিজান বলেন, ‘হেলপারের ধাক্কায় নিচে পড়ে রহমতের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম হয়। ভাড়া নিয়ে প্রতিবাদ করায় বাসের চালক-হেলপার এমন ঘটনা ঘটিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘ঘটনাটি শোনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়ে‌ছে , চালক-হেলপার পলাতক রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গত ১৩ নভেম্বর ভাড়া নিয়ে তর্কের জেরে একই থানার লালখান বাজার এলাকায় আবদুল হামিদ নামে এক যাত্রীকে ফেলে দেয় বাসের চালক-হেলপার। ওই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গাড়িচালক মো. আশরাফ ও হেলপার মো. হানিফকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com