মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজীপুরে স্ত্রীকে হত্যা- স্বামী পলাতক

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার পঠিত

গাজীপুরের মহানগরীর তারগাছ এলাকায় দাম্পত্য কলহের জেরে জুয়েনা (২১) নামে গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী। ঘটনার পর থেকে স্বামী সুজন পলাতক রয়েছে।

জুয়েনা সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার সুরিগাঁও গ্রামের রাকির আলীর মেয়ে। urr গাজীপুরের একটি পোশাক কারখানায় হেলপার পদে চাকরি করতেন।
শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮টায় তারগাছ মেম্বারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিন বছর আগে ময়মনসিংহের বাসিন্দা সুজনের সঙ্গে বিয়ে হয় জুয়েনার। বিয়ের পর জীবিকার তাগিদে চলে আসেন গাজীপুরে। সুজন পেশায় রডমিস্ত্রি। আর রডমিস্ত্রি হওয়ায় প্রায়ই তাকে বিভিন্ন স্থানে থাকতে হতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। সেই ক্ষোভ থেকে শুক্রবার রাতে স্ত্রী জুয়েনাকে ভাড়া বাসার ছাদে নিয়ে যান সুজন। সেখানে নিয়ে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন জুয়েনাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

জুয়েনার বাবা রাকিব আলী বলেন, সুজন নেশাদ্রব্য সেবন করতো। আজও সে নেশাদ্রব্য সেবন করেছে। এরপর আমার মেয়েকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোনের সহকারী কমিশনার আহসান হক জাগো নিউজকে জানান, পারিবারিক কলহের জেরে বাড়ির ছাদে নিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে স্বামী। ঘটনার পর থেকে স্বামী সুজন পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুজনকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com