মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যাব‌ের পৃথক তিন‌টি অ‌ভিযা‌নে ফেন‌সি‌ডিল-গাঁজাসহ গ্রেফতার ৪

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৫১১ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর সদস‌্যরা পৃথক তিন‌টি অ‌ভিযা‌ন চা‌লি‌য়ে ৫০ বোতল ফেন‌সি‌ডিল ও ২৭ কে‌জি গাঁজাসহ চারজন‌কে গ্রেফতার করে‌ছে ।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ নভেম্বর দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা ফ্লাইওভার সংলগ্ন সাতরা এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে ৫ কেজি গাঁজাসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক ক‌রে‌ছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নড়াইল জেলার কালিয়া থানার মোসাঃ বৃষ্টি আক্তার (২০) ও ২। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ
থানার রিয়া মনি (১৯)।

পৃথক অ‌ভিযা‌নে ২৫ নভেম্বর বিকালেকুমিল্ল কোতয়ালী মডেল থানার ভুটুয়া পশ্চিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ বোতল
ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নীলফামারী জেলার সদর থানার জরিজুমা গ্রামের মৃত খেতু মিয়ার ছেলে মোঃ মইনুল(২৮)।

অপর এক‌টি অ‌ভিযা‌নে ২৬ নভেম্বর বিকালে কুমিল্লা
সদর দক্ষিণ থানার সুবর্ণপুর এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে ২১.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা সদর দক্ষিন থানার নালনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া(২৫)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com