সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আশরাফ উ‌দ্দিন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৫৩ বার পঠিত

কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেলকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সহকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

মেয়র মনিরুল হক সাক্কু তার বক্তব্যে বলেন, কুমিল্লার ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা সিটি করপোরেশনের সকল কাউন্সিলর ও নগরবাসী এক হয়েছি। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ সময় প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। মানববন্ধনে অংশ নেন সিটি করপোরেশনের সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধন শেষে মেয়র সাক্কুর নেতৃত্বে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ বরাবর স্মারকলিপি দেয়া হয়।

২২ নভেম্বর (সোমবার) বিকেল ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে বসেছিলেন কাউন্সিলর সোহেল। এসময় মু‌খোশ প‌রে অস্ত্রধারী সন্ত্রাসী শাহআলম ও তার বা‌হিনী গুলি ক‌রে হত‌্যা ক‌রে কাউ‌ন্সিলর সো‌হেল‌কে। এছাড়া গুলিবিদ্ধ পাঁচজ‌নের ম‌ধ্যে হ‌রিপদ না‌মের আরও একজন মারা যায়। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com