মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাংবা‌দিক‌কে প্রাণ না‌শের হুম‌কি- থানায় জি‌ডি

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩০৩ বার পঠিত

চট্টগ্রামের পাহাড়তলীতে জাহাঙ্গীর শুভ নামে এক সাংবাদিককে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। অভিযুক্ত ঠিকাদারের নাম জিএস হেলাল।

সোমবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী জাহাঙ্গীর নগরের খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে ভুক্তভোগী সাংবাদিক উল্লেখ করেন, তিনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। গত সোমবার পাহাড়তলী রেলওয়ে সরঞ্জাম দপ্তরে তিনি পেশাগত তথ্য সংগ্রহে যান। এরপর ওই দপ্তর থেকে বের হওয়ার পথে তাকে ঠিকাদার হেলাল ও তার সহযোগীরা ঘিরে ধরেন এবং তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করতে হুমকি দেন। একপর্যায়ে ঠিকাদার জিএস হেলাল সাংবাদিক জাহাঙ্গীরকে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী বিন কাসেম বলেন, জাহাঙ্গীর শুভ নামে এক ব্যক্তি থানায় জিডি করেছেন। এটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com